স্ট্রিম মাল্টিমিডিয়া

২০০৬ সালের ২৬ আগস্ট। প্রাণ-প্রকৃতি রক্ষায় দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জির বিরুদ্ধে আন্দোলনরত অবস্থায় পুলিশের গুলিতে ৩ জন নিহত হন ও শতাধিক আহত হন। এরপর থেকে প্রতি বছর এই দিনটিকে ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করা হয়।
১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার সংস্থা বিএইচপির সঙ্গে কয়লাখনি নিয়ে চুক্তি করে তৎকালীন সরকার। বড়পুকুরিয়া কয়লাখনি থেকে ২০০৫ সালে স্যাফট বা টানেল পদ্ধতিতে কয়লা উত্তোলন শুরু হয়। একই সময়ে সরকার ব্রিটিশ মালিকানাধীন কোম্পানি এশিয়া এনার্জির সঙ্গে ৩০ বছরের জন্য চুক্তি করে। সে চুক্তিতে উত্তোলিত কয়লার মাত্র ৬ শতাংশ পেত বাংলাদেশ এবং ৯৪ শতাংশ পেত এশিয়া এনার্জি, যার ৮০ শতাংশ রপ্তানি করা হতো। ‘ফুলবাড়ী রক্ষা কমিটি’ এই প্রকল্পের বিরোধিতা জানায়। এ প্রকল্পে কৃষি, পরিবেশ ও জনবসতি হুমকির মুখে পড়বে জানিয়ে আন্দোলনে নামে তারা। ২৬ আগস্ট ফুলবাড়ীর নিমতলায় সভা করেন জাতীয় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির নেতারা। সমাবেশ শেষে এলাকাবাসী এশিয়া এনার্জির কার্যালয় ঘেরাও করতে যান। তখন তৎকালীন বিডিয়ার সদস্যরা এলাকাবাসীর ওপর গুলি চালায়। সেখানেই তিনজন নিহত ও দুই শতাধিক মানুষ আহত হন।
আন্দোলনের তীব্রতার মুখে ৩০ আগষ্ট সরকার দাবী মেনে নিয়ে ‘ফুলবাড়ী চুক্তি’ করতে বাধ্য হয়। ফুলবাড়ীর জনগণ এভাবেই রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে তাঁদের অধিকার ছিনিয়ে নিয়ে আনেন।

ঈদুল ফিতরের পরে রাজধানীর পাইকারি ও খুচরা বাজারের চিত্র বেশ ভিন্ন। কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পোলট্রি মুরগির দাম এক লাফে কেজিতে ৪০-৫০ টাকা বৃদ্ধি পেয়েছে।
২ দিন আগে
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে একদিকে ছিল আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তান সেনাবাহিনী, অন্যদিকে সীমিত অস্ত্র নিয়ে লড়াই করা মুক্তিবাহিনী।
২ দিন আগে
১৯৭১-এর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে পঙ্গু মুক্তিযোদ্ধাদের নতুন জীবনের স্বপ্ন দেখাতে অস্ট্রেলিয়া থেকে ছুটে এসেছিলেন ২৩ বছরের তরুণ, প্রস্থেটিক এক্সপার্ট ব্যারি লিচ। আধুনিক উপকরণের অভাব সত্ত্বেও অদম্য সৃজনশীলতায়, স্থানীয় কাঠ আর টায়ার দিয়ে কৃত্রিম অঙ্গ তৈরি করে তিনি হয়ে উঠেছিলেন অজস্র মানুষের 'বুড়া সাহেব'।
৩ দিন আগে
১৯৭১ সালে যখন পাকিস্তানি হানাদার বাহিনী পূর্ব বাংলায় গণহত্যা চালাচ্ছিল, তখন আন্তর্জাতিক ত্রাণ সংস্থা কিংবা বিদেশি সাংবাদিকদেরও প্রবেশ নিষিদ্ধ ছিল। ঠিক সেই সময় লন্ডনের কয়েকজন তরুণ-তরুণী সিদ্ধান্ত নেন, ত্রাণ নিয়ে সীমান্ত ভেঙে বাংলাদেশে ঢোকার।
৩ দিন আগে