স্ট্রিম সংবাদদাতা

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়া ও ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার না করার অভিযোগ তুলে সরে দাঁড়ালেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) মুখপাত্র ও জাতীয় পার্টির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সোমবার (২৯ ডিসেম্বর) পটুয়াখালী-১ (দুমকি, পটুয়াখালী সদর ও মির্জাগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা ছিল তাঁর। তবে যোগাযোগ করা হলে তিনি মনোনয়নপত্র জমা দেবেন না বলে স্ট্রিমকে জানিয়েছেন। একই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির একাংশের দফতর সম্পাদক এম এ রাজ্জাক খান।
মনোনয়নপত্র জমা না দেওয়ার প্রসঙ্গে রুহুল আমিন হাওলাদার স্ট্রিমকে বলেন, ‘সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে, আমাদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলাগুলো তুলে নেবে। তাহলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু নির্বাচনের একটা লেভেল প্লেয়িং ফিল্ড প্রতীয়মান হয়নি। অংশগ্রহণ করার জন্য উপযুক্ত পরিবেশ অনুপস্থিত। আচরণবিধি সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে না।’
রুহুল আমিন বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে শেষ জীবনে একটা গ্রহণযোগ্য ও সব দলের অংশগ্রহণে নির্বাচনের প্রত্যাশা করেছিলাম। মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল, স্বাধীন দেশে সবাই সমান অধিকার পাবে, কিন্তু সেটা অনুপস্থিত।’
এর আগে ১০টি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন জানিয়ে সাবেক এই মন্ত্রী আরও বলেন, এবারের নির্বাচন সবচেয়ে প্রশ্নবিদ্ধ হবে। সব দল নির্বাচনে না এলে সরকার টেকসই হয় না। যার সর্বশেষ উদাহরণ আওয়ামী লীগ সরকার। সেখান থেকেই শিক্ষা নেওয়া উচিত। একটি টেকসই সরকার গঠনের জন্য সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়া বাঞ্ছনীয়।
রুহুল আমিন হাওলাদার বলেন, ‘চর দখলের মতো নির্বাচন হলে দেশটাকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এজন্য এখনই সতর্ক হওয়া প্রয়োজন।’
এর আগে জাতীয় পার্টির একাংশ ও জেপির নেতৃত্বে আত্মপ্রকাশ করা নির্বাচনী জোট এনডিএফ থেকে পটুয়াখালী-১ আসনে মনোনয়ন পান এ বি এম রুহুল আমিন হাওলাদার। সর্বশেষ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে