এনসিপিতে আসিফের যোগ দেওয়ার দিন
স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে নির্বাচনের মাঠে না থাকলেও এবার নতুন এক 'রাজনৈতিক সমাধানের' দিকে এগিয়ে যাওয়ার ঘোষণা দিলেন তিনি।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মাহফুজ আলম এই ঘোষণা দেন। একই সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলে যোগ দেওয়ার ঘোষণা দেন আরেক সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
এদিকে ফেসবুক পোস্টে সাবেক এই উপদেষ্টা লেখেন, 'আমরা নতুন করে শুরু করব। ভাবনা, দূরদৃষ্টি ও সততার শক্তি নিয়ে আমরা এগিয়ে যাব এক নতুন রাজনৈতিক সমাধানের দিকে।'
জুলাই অভ্যুত্থানের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও লেখেন, 'আসুন, আমরা একটি দীর্ঘ যাত্রা শুরু করি—জুলাইয়ের জন্য, যুবসমাজের জন্য এবং বাংলাদেশের জন্য। কোনো আপস নয়।'
এর আগে, গতকাল রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম স্পষ্ট করেছিলেন যে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অংশ হবেন না।
ওই ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই 'নতুন রাজনৈতিক সমাধানের' বার্তা দিয়ে রাজনীতির মাঠে থাকার জানান দিলেন মাহফুজ আলম।
এই ফেসবুক পোস্টের নিচে হ্যাশট্যাগ ব্যবহার করে মাহফুজ লেখেন, জাস্টিস ফর শহীদ ওসমান হাদি।
এদিকে আজ সন্ধ্যায় সদ্য পদত্যাগ করা আরেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এনসিপিতে যোগ দিলেও নির্বাচনে প্রার্থী হচ্ছে না বলে এক সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
এনসিপি অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে সংবাদ সম্মেলন থেকে আরও জানানো হয়, আসিফ মাহমুদকে দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে