স্ট্রিম প্রতিবেদক

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার সময় কিছু দলের প্রস্তাব ও কমিশনের নিজস্ব চিন্তাভাবনা জাতির ওপর জবরদস্তিমূলকভাবে আরোপের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ সময় জাতীয় ঐকমত্য কমিশন সঠিকভাবে রেফারির ভূমিকা পালন করেনি বলেও দাবি করেন তিনি।
সালাহউদ্দিন বলেন, এত দিন জানতাম ঐকমত্য কমিশন রেফারির ভূমিকা পালন করছে, কিন্তু রেফারিকে কোনোদিন গোল দিতে দেখিনি।
আজ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত ‘ফ্রম রুল বাই পাওয়ার টু রুল অব ল: ট্রানজিশন টু আ ডেমোক্রেটিক বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, 'ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার সময় মনে হয়েছে—ঐকমত্য কমিশন, সরকার ও আরও দু-তিনটি দল বোধহয় একপক্ষ, আমি বিপক্ষেই খেলছি মনে হয়েছে। সেই হিসেবে জাতির পক্ষে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।'
সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু দলের প্রস্তাব ও ঐকমত্য কমিশনের নিজস্ব চিন্তাভাবনা জাতির ওপর জবরদস্তিমূলক আরোপের চেষ্টা লক্ষ করেছি।
বিএনপির এই নেতা বলেন, ‘গতকাল জাতীয় ঐকমত্য কমিশন থেকে সুপারিশ দেওয়া হয়েছে। তার মধ্য দিয়ে আমরা কিছু সত্য আবিষ্কার করতে পেরেছি। এত দিন জানতাম জাতীয় ঐকমত্য কমিশন রেফারি বা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে। কিন্তু গতকাল সরকারের কাছে তারা যে সুপারিশ দিয়েছে, তার মধ্যে একজন স্বাক্ষরকারী প্রধান উপদেষ্টাও বটে, জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে। এতে একপ্রকার সরকারেরও অনুমোদন হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনের তো বটেই। কিন্তু রেফারিকে কখনো গোল দিতে দেখিনি।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘প্রস্তাব ও সুপারিশগুলোর সংযুক্তিসহ ৯৪ পাতার একটি দলিল। তার মধ্যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে। ওখানে প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষর করেছেন ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে। বলা যায়, সরকার ও ঐকমত্য কমিশন—একই।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে