স্ট্রিম প্রতিবেদক

দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই ও এখনো মানুষ হত্যার ঘটনা ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি। দলটি বলছে, সব দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি। ফলে এমন পরিস্থিতিতে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে আয়োজিত এক বৈঠকে কমিটির সদস্যরা এসব মন্তব্য করেন।
বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশবাসী এখনো ওসমান হাদির হত্যার বিচার পায়নি। সন্ত্রাস দমনে অগ্রগতি না থাকায় জনমনে শঙ্কা রয়েছে। অথচ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য কোনো সাফল্য চোখে পড়ছে না।
নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক কিছু ঘটনায় মনে হচ্ছে প্রশাসন বিশেষ কোনো দিকে ঝুঁকে পড়ছে, যা কাম্য নয়। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এ টি এম মা’ছুমের সভাপতিত্বে বৈঠকে সদস্যসচিব মাওলানা আবদুল হালিমসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। সভায় কার্যক্রম গতিশীল করতে একাধিক সাব-কমিটি গঠন এবং দায়িত্ব বণ্টন করা হয়। এছাড়া কমিটিতে নতুন কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৫ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে