স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ ৫ আগস্টের পরে নতুন কোনো জালেমের আবির্ভাব দেখতে চায় না।’
তিনি বলেন, ‘যারা ৫ আগস্টের পর নতুন করে চাঁদাবাজি ও জমি দখল শুরু করেছে, মানুষকে নির্যাতন করছে এবং পাথর মেরে হত্যা করছে—তারাই নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি সেই সকল জালেমদের পরাজিত করার দিন।’
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারী) ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী দিলশানা পারুলের সমর্থনে সাভার পৌরসভার মাতৃবাগান জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জীবন দিয়েছি এবং আবারও জীবন দিতে প্রস্তুত আছি। কিন্তু আজাদী ও সার্বভৌমত্বের প্রশ্নে এক বিন্দু ছাড় দেব না। যারা দিল্লির তাঁবেদারি করে নতুন সমস্যা করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না।’
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘যমুনার সামনে হাদি ভাইয়ের পরিবার বিচারের দাবিতে অবস্থান নিয়েছিল। অন্তর্বর্তী সরকারকে স্পষ্টভাবে বলতে চাই—হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে না পারা আপনাদের অন্যতম ব্যর্থতা হিসেবে ইতিহাসে লেখা থাকবে। অতিসত্বর এই বিচারের কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’
এবারের নির্বাচনকে সংস্কার ও পরিবর্তনের নির্বাচন উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, ‘যদি সংসদে আবার ঋণখেলাপি, ভূমিদস্যু ও দ্বৈত নাগরিকরা যায়, তবে বাংলাদেশের কোনো গুণগত পরিবর্তন হবে না। শুধু এক দলের জায়গায় আরেক দল প্রতিস্থাপিত হবে। জনগণ সেই কারণে রক্ত দেয় নাই। তাই ১১ দলীয় জোটের হাত ধরে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে হবে।’
নারী জাগরণের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের মা-বোনেরা ১১ দলের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে। তারা ঘরে ঘরে গিয়ে বিপ্লবের বার্তা পৌঁছে দিচ্ছে। ঢাকা-১৯ আসনের প্রার্থী দিলশানা পারুল প্রবাস জীবন ছেড়ে দেশের প্রয়োজনে জনগণের পাশে দাঁড়িয়েছেন। মা-বোনদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিতে তারা লড়াই করবেন।’
সমাবেশে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান নাহিদ। এ সময় জোটের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে