স্ট্রিম সংবাদদাতা

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বিএনপিতে যোগ দেওয়ার পাশাপাশি নিজের ভোটার এলাকা পরিবর্তনের আবেদনও করেছেন। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার স্থায়ী ভোটার হতে শনিবার (২৭ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর আবেদন করেন তিনি।
রাশেদ খান ঝিনাইদহ পৌরসভার মুরারিদহ গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ভোটারও ঝিনাইদহ পৌরসভার। তবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সমঝোতার ভিত্তিতে তাঁর জন্য ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসন ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাশেদ আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগও দিয়েছেন। এরমধ্যে মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন।
স্থানীয়রা জানান, বিভিন্ন বিষয় বিবেচনায় রাশেদ খান কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোটার হওয়ার আবেদন করেছেন। কালীগঞ্জ পৌরসভা থেকে এ সংক্রান্ত প্রত্যয়নপত্রও নিয়েছেন তিনি।
বিষয়টি নিয়ে শনিবার দুপুরে রাশেদ খান বলেন, ‘নির্বাচন কমিশনে ভোটার স্থানান্তরের আবেদন জমা দেওয়া হয়েছে। কালীগঞ্জে যেহেতু নির্বাচন করবো, আমি সেই এলাকারই ভোটার হবো। আমি কালীগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে নতুন করে উন্নত কালীগঞ্জ গড়ে তুলতে চাই।’
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতায় সম্প্রতি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ এবং সাধারণ সম্পাদক রাশেদকে ঝিনাইদহ-৪ আসন ছেড়ে দেয় বিএনপি।
নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুসারে, জোট গঠন করলেও নিজ দলের প্রতীকেই প্রার্থীদের নির্বাচন করতে হবে। সেই হিসেবে, গণঅধিকার পরিষদের দুই নেতার দলীয় প্রতীক ট্রাক নিয়ে লড়ার কথা ছিল।
এর মধ্যে রাশেদ খাঁন বিএনপিতে যোগ দিচ্ছেন বলে গতকাল শুক্রবার সন্ধ্যার পর গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে রাতে ফেসবুকে পোস্ট দিয়ে এ বিষয়ে দলীয় অবস্থান ব্যাখ্যা করেন গণঅধিকারের সভাপতি নুর।
নুরুল হক নুর জানান, নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রাশেদ খাঁন গণঅধিকারের সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন। নির্বাচনে জয়লাভের জন্য ধানের শীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাশেদ খান বিএনপির প্রাথমিক সদস্যপদ নেবেন। কৌশলগত কারণে দল থেকে তাঁকে এই অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে