স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ দফা দাবিতে আজ শনিবার (১৯ জুলাই) দুপুর ২ টায় সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় মহাসমাবেশ’ আয়োজন করেছে। এ উপলক্ষে আজ ভোর থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে বিভিন্ন স্লোগানসহ নেতাকর্মীদের মিছিল জড়ো হতে দেখা যায় উদ্যানে।
মিছিলে অনেকের মাথায় বাঁধা ছিল কাপড়, অনেকের পরনে ছিল দলের প্রতীক দাঁড়িপাল্লা খচিত টি-শার্ট। কেউ কেউ বহন করছিলেন দলের পতাকা, কেউ কেউ বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা হাতেও এসেছিলেন। নেতাদের দাবি, দলটির ৭ দফা দাবির পক্ষে জনমত গড়ে তুলতেই এই সমাবেশের আয়োজন।
আজকের সমাবেশের সভাপতিত্ব করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত থেকেই দলের নেতাকর্মীরা সমাবেশ অভিমুখে যাত্রা শুরু করেন। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রায় ১০ হাজার বাস, চারটি বিশেষ ট্রেন ও কয়েকটি লঞ্চ নেতা কর্মীদের জন্য ভাড়া করেছে দলটি।
তিনি বলেন, ‘১০ লাখের বেশি মানুষ অংশ নেবেন বলে আমরা আশা করছি। শুধু জামায়াত কর্মীরা নয়, বর্তমান রাজনৈতিক অচলাবস্থার পরিবর্তন চাওয়া সাধারণ মানুষও এতে উপস্থিত হবেন বলে আশা করছি।’

জামায়াতের ৭ দফা দাবির মধ্যে রয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার, রাষ্ট্রের সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসনের পাশাপাশি রয়েছে জাতীয় নির্বাচন নিয়ে পিআর পদ্ধতিসহ প্রবাসীদের ভোটাধিকার এবং লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে এবং গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের কথিত হামলায় সৃষ্ট অস্থিরতার প্রেক্ষাপটে এই মহাসমাবেশ।
দলটির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, দেশের ইতিহাসে এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ এটিই প্রথম। অবশ্য এর আগে বিএনপির সঙ্গে জোটে থাকাকালীন কিছু সমাবেশে যৌথভাবে অংশগ্রহণ করেছিল।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে