স্ট্রিম প্রতিবেদক

নেত্রকোনা পৌর শহরের নাগড়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সেচ অফিসের পুরাতন ভবনের ছাদ ধসে পড়ায় তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিকে নেত্রকোনা–ময়মনসিংহ সড়কের পাশের বিএডিসি কার্যালয়ের পুরাতন ভবন ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার হলুদাটি গ্রামের শামছুদ্দিনের ছেলে হান্নান মিয়া (৩৮), আটপাড়া উপজেলার অভয়পাশা গ্রামের সালাম মিয়া (৪০) এবং পৌর শহরের পলাশহাটি গ্রামের সাদেক মিয়ার ছেলে দীপু মিয়া (৩৯)।
আহত দুই শ্রমিক হলেন হাসান মিয়া (৩৮) ও সাইফুল ইসলাম (৩৫)। আহত ব্যক্তিদের নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, বিএডিসির পুরাতন ভবন ভাঙার সময় হঠাৎ করে ছাদের একটি বড় অংশ ধসে পড়ে নিচে থাকা পাঁচ শ্রমিকের ওপর। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করেন। ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত দুইজনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত ব্যক্তিদের মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করছে পুলিশ।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুদিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১০ শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া হাম ও হামজনিত নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আরও কয়েকজনসহ মোট ১৪ শিশু চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১ ঘণ্টা আগে
সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১১ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
১২ ঘণ্টা আগে