স্ট্রিম প্রতিবেদক

ন্যায্য পাওনা বুঝে নেওয়া ও নাগরিক অধিকার নিশ্চিতের আশ্বাস দিয়ে ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা-৯ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা এলাকা) আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
শনিবার খিলগাঁও মডেল কলেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদর নিয়ে নির্বাচনা ইশতেহার পাঠ ও আচরণবিধি প্রতিপালনবিষয়ক সভায় তিনি ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহার ঘোষণার আগে তাসনিম জারা বলেন, ‘ঢাকা-৯ এই শহরের প্রাণ, কিন্তু আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়। আমরা গুলশান-বনানীর সমান ট্যাক্স দিই, সমান বিল দিই কিন্তু সেবা পাই তৃতীয় শ্রেণির। ভোটের সময় নেতারা আসেন, ভোট নেন, তারপর উধাও হয়ে যান। রাষ্ট্র আমাদের কেবল রাজস্ব আদায়ের উৎস মনে করে। টাকা নেওয়ার সময় আছে, কিন্তু সেবা দেওয়ার সময় নেই।’
তাসনিম জারা আরও বলেন, ‘আমি পেশাদার রাজনীতিবিদি নই, আমি এই এলাকার মেয়ে। আমার কথা একেবারেই পরিষ্কার—ঢাকা-৯-এর অবহেলার দিন শেষ। আমরা সমান ট্যাক্স দিই, আমাদের অধিকারও সমান। আমাদের ন্যায্য পাওনা আমরা বুঝে নেব।’
এরপর ছয়টি সমস্যা ও তার সমাধান বাতলে নিজের ইশতেহার পড়েন জারা। এর আগে শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইশতেহার প্রকাশ করেন জারা।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে