ঢাকা-৬ আসন
স্ট্রিম প্রতিবেদক

নিজেদের ৫ জন পোলিং এজেন্টকে মারধর এবং পৃথক ঘটনায় শুনানি ছাড়া ৩ কর্মীকে কারাদণ্ড দেওয়ার অভিযোগ করেছে ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুল মান্নান।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নেতাকর্মীদের বিরুদ্ধে পোলিং এজেন্টদের মারধর এবং পৃথক ঘটনায় শুনানি ছাড়া ৩ কর্মীকে কারাদণ্ড দেওয়ার অভিযোগ করেন আব্দুল মান্নান।
রাজধানীর ধূপখোলা খেলার মাঠ সংলগ্ন শহীদ জুনায়েদ চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. মান্নান জানান, নির্বাচন কমিশনের বিধান মোতাবেক জাল ভোট চ্যালেঞ্জিংয়ের জন্য প্রতিটি খামে ১০০ টাকার নোট ৫টা করে পুরো আসনের প্রতিটি কেন্দ্রে দেওয়া হয়। একইভাবে ৪৪ নং ওয়ার্ডে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘খামগুলো রেডি করার সময় বিএনপির নেতাকর্মীরা “মব সৃষ্টি” করে আমাদের ৩ জন নেতাকে মারধর করে। এই ঘটনায় আমরা পাল্টা মব সৃষ্টি না করে প্রশাসনের শরণাপন্ন হলে পুলিশ ও ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসেন। ম্যাজিস্ট্রেট কোনো শুনানি না করে আমাদের ৩ কর্মীকে কারাদণ্ড দেন। যেটি পক্ষপাতিত্বের শামিল।’
আব্দুল মান্নান বলেন, ‘জাল ভোট চ্যালেঞ্জিংয়ের টাকা থাকা অবৈধ নয়, কিন্তু তিনি অন্যায়ভাবে আমাদের কর্মীকে দণ্ড দিয়ে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করেছেন। আমাদের কর্মীরা কারো কাছে ভোট চাইছে কিংবা টাকা বিতরণ করেছে এমন ঘটনা সেখানে ঘটেনি এবং কেউ সেটার প্রমাণও দেখাতে পারেনি।’
এছাড়া, পৃথক ঘটনায় তাঁর পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ করেছেন জামায়াতের এই প্রার্থী। তিনি বলেন, ‘জুবিলী স্কুলে আমাদের কর্মীরা পোলিং এজেন্ট কার্ডে সই করতে যাওয়ার পর বিএনপির লোকেরা সেখানেও মব সৃষ্টি করে। সেখানে তাঁরা আমাদের পোলিং এজেন্টদের মারধর করার পাশাপাশি ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে মারধর করে। পরবর্তীতে সেখানে পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
আব্দুল মান্নান বলেন, ‘এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা। কিন্তু পুলিশ বা সেনাবাহিনী এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করেনি। তাঁরা শুধু পরিস্থিতি স্বাভাবিক করেন। অথচ এই ঘটনায় বিএনপি নেতাকর্মীরা আমাদের ৫ জন পোলিং এজেন্টকে মারধর করে আহত করেছে।’
এই দুই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জনবিচ্ছিন্ন হয়ে গেছে তাঁরা নির্বাচনে পরাজয়ের ভয়ে জামায়াতের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যাঁরা মব সৃষ্টি করেছে আমরাও যদি তাদের মতোই করতাম তাহলে পরিস্থিতি ভয়াবহ হতো। কিন্তু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের শরণাপন্ন হয়েছি। প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার পরিবর্তে পক্ষপাতিত্বমূলক আচরণ করেছে। যেটি দুঃখজনক এবং প্রশ্নবিদ্ধ।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে