স্ট্রিম সংবাদদাতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উড়ে এসে জুড়ে বসা কোনো রাজনৈতিক দল নয়, বরং লড়াই সংগ্রাম করেই বাংলাদেশে নিজেদের অবস্থান তৈরি করেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা সেই দল যারা উড়ে এসে জুড়ে বসিনি। আমরা লড়াই করে সংগ্রাম করে বাংলাদেশে এসেছি। আমাদের নেতা জিয়াউর রহমান দেশকে স্বাধীন করেছেন। ১৯৭১ সাল আমাদের গর্ব। আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন।
যারা বিএনপি ধ্বংস করার চেষ্টা করেছে তারা নিজেরাই ধ্বংস হয়েছে দাবি করে মির্জা ফখরুল আরও বলেন, আজকে একটি সুযোগ এসেছে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার। আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে এনে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার।
মির্জা ফখরুল দাবি করেন, বিএনপি হচ্ছে সেই দল, যারা ফিনিক্স পাখির মতো। যাকে বারবার মারার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেউ তা পারেনি। যারা খুন করেছে, হত্যা করেছে, গুম করেছে, বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে কিন্তু তারা নিজেরাই ধ্বংস হয়েছে, পালিয়ে গেছে।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে বিএনপির মহাসচিব আরও বলেন, বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র, অপপ্রচার করা হচ্ছে। অথচ বিএনপি ৪৭ বছর দেশের জন্য যা কিছু ভালো সবই দিয়েছে।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত ও সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ ও সদস্য লায়লা বেগম, শেখ মজিবুর রহমান ইকবাল। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।
দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো। এর আগে ২০১৬ সালে সর্বশেষ কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছিল। প্রায় এক দশক পর সম্মেলনকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে