হবিগঞ্জে তারেক রহমান
স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা নিয়ে সমালোচনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘এই রাস্তা দেখলে বোঝা যায় এই এলাকার কী অবস্থা। গত ১৫-১৬ বছর যাবৎ এলাকার স্কুল, কলেজ ও হাসপাতালগুলোর পরিস্থিতিও একই রকম। এই রাস্তা দেখলে বোঝা যায় যে এই এলাকার হাসপাতালগুলোর কী অবস্থা।’
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘এলাকায় সমস্যা হলে এমন নেতা থাকতে হবে, যাঁদের কাছে আপনারা কথা বলতে পারেন। গ্রামের রাস্তা নষ্ট হলে তা মেরামতে তাঁরা কাজ করবেন। বিদ্যালয়ে শিক্ষক না থাকলে তাঁর ব্যবস্থা করবেন এবং হাসপাতালে চিকিৎসকের অভাব পূরণ করবেন।’
বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়া প্রয়োজন। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই একমাত্র সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব।’
নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়ে তারেক রহমান বলেন, ‘জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আগামী ১২ তারিখের নির্বাচনে আপনাদের সজাগ থাকতে হবে। আমি শুধু ফজরের নামাজের কথা বলি না; এবার আপনাদের সবাইকে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। তাহাজ্জুদ পড়ে যাওয়ার প্রস্তুতি নেবেন। প্রয়োজনে ভোটকেন্দ্রের সামনে গিয়ে আপনারা জামায়াত করে ফজরের নামাজ পড়বেন।’
তিনি আরও বলেন, ‘সকাল সাড়ে সাতটা থেকে যখন ভোট শুরু হবে, সঙ্গে সঙ্গে আপনারা ভোট দেবেন। গত প্রায় ১৬ বছরে দেশের সব তছনছ হয়েছে। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। আমরা দেখেছি কীভাবে দুর্নীতি করে দেশ থেকে জনগণের সম্পদ পাচার করা হয়েছে। এই দুর্নীতি দমন করতে হলে এবং দেশকে রক্ষা করতে হলে জনগণকে সজাগ হতে হবে। সবাইকে এখন এগিয়ে আসতে হবে।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে