সূত্রাপুরে টাকা বিতরণের প্রস্তুতির অভিযোগে জামায়াত-কর্মী আটক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

খামে টাকা রাখছেন জামায়াত কর্মী। ছবি: সংগৃহীত

রাজধানীর সূত্রাপুরে নগদ টাকা বিতরণের প্রস্তুতির অভিযোগে জামায়াতে ইসলামীর এক কর্মীকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থলে সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে তাঁকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন লালবাগ বিভাগের বিশেষ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম হাবিবুর রহমান (৬৩)।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, ‘আটকের সময় তাঁর কাছ থেকে ১২টি টাকা ভর্তি খাম জব্দ করা হয়েছে। প্রতি খামে ৫০০ টাকা করে মোট ৬০০০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত অর্থ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।’

সম্পর্কিত