স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন। আগামী ১১ এপ্রিলের এই সম্মেলনকে সফল করার লক্ষ্যে ফেডারেশনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আসন্ন এই সম্মেলন শুধু একটি সাধারণ অনুষ্ঠান নয়, বরং এটি শ্রমিক সমাজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন শক্তি ও গতি সঞ্চার করবে।‘
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, 'শ্রমিক সমাজ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তারা দেশের শিল্প, উৎপাদন ও সেবাখাতের মূল ভিত্তি। তাদের সুস্থ ও নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।'
তিনি আরও বলেন, শ্রমিকরা শুধু শ্রমই দেন না, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতায় বড় ধরনের অবদান রাখেন। তাই তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সামাজিক মর্যাদা রক্ষা করা সকল পর্যায়ের নেতাকর্মীদের জন্য এক অভিন্ন দায়িত্ব। আসন্ন জাতীয় সম্মেলনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি, যাতে শ্রমিক সমাজের কল্যাণে বাস্তবিক পরিবর্তন ও উন্নয়ন সম্ভব হয়।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী, লস্কর মোহাম্মাদ তসলিম, মজিবুর রহমান ভূঁইয়া, মনসুর রহমান প্রমুখ।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১০ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে