স্ট্রিম প্রতিবেদক

ভোটের প্রচার চালাতে যাওয়া নারী কর্মীদের বাধা, হেনস্তা ও সহিংসতার প্রতিকার চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) স্মারকলিপি দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসির প্রধান কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপি দেবেন দলের নারীরা।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি জানান, নারী কর্মীদের হেনস্তা ও সহিংসতার শিকার হওয়ার ঘটনায় একাধিক স্থানে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এর প্রতিকার চেয়ে সরকারের সঙ্গে সাংগঠনিকভাবে যোগাযোগ করা হয়েছে। আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ব্যক্তি, নির্বাচনী কমিটি ও স্থানীয় সাংবাদিকদের কাছে সব তথ্য-উপাত্ত দিয়েছে জামায়াত। নির্বাচন কমিশনেও এসব নথিপত্র জমা দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) একই জায়গায় সংবাদ সম্মেলন ডেকে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের নির্বাচনী প্রচারে সারাদেশে নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেন। এর প্রতিবাদসহ ছয় দাবিতে ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণাও দেন তিনি। অবশ্য গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতের নারী বিভাগের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ ওই সমাবেশ স্থগিতের কথা জানানো হয়।
এরপর আজ সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের সারা দেশে হেনস্থা ও সহিংসতার শিকার নারী কর্মীদের নাম, ঘটনার বিবরণ ও অভিযুক্তদের বিস্তারিত পরিচয় তুলে ধরেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে