স্ট্রিম সংবাদদাতা

নোয়াখালী সদর উপজেলার একটি মসজিদের ভেতর ছাত্রশিবিরের সংগঠনিক কার্যক্রম চালানোকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ রবিবার (১৯ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের কাশেম বাজারে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. আক্তার, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমানসহ ৮ জন নেতাকর্মী নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। অপরদিকে নোয়াখালী শহর শিবিরের দপ্তর সম্পাদক তানভীর সিয়াম, আইনবিষয়ক সম্পাদক নাঈম হোসেন, কেরামতিয়া মাদ্রাসার ছাত্রশিবিরের সভাপতি আরাফাত আলী, শিবিরের সাথি ছালাউদ্দিনসহ ১৬ জন গুরুতর আহত হয়েছে বলে সংগঠনটি সূত্রে জানা গেছে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাসেম বাজার জামে মসজিদে শনিবার (১৮ অক্টোবর) ছাত্রশিবির একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে বাধা দেয় যুবদলের কয়েকজন নেতা-কর্মী। এর প্রতিবাদে একই মসজিদে আজ রবিবার আসরের নামাজের পর আবার ‘কুরআন তালিম’ নামে আরেকটি কর্মসূচি ঘোষণা করে ছাত্রশিবির। অনুষ্ঠান শুরুর আগে সংগঠনের পক্ষে স্লোগান দিলে বিএনপি নেতা-কর্মীরা তাতে বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয।
নোয়াখালী জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ফজলে রাব্বী অভিযোগ করে বলেন, ‘আজ রবিবার আসরের নামাজের পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মসজিদের ভেতর ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। পরে মসজিদে তালা মেরে আমাদের অবরুদ্ধ করে রাখে। ইট-পাটকেল নিক্ষেপের কারণে আমাদের ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের উদ্ধারে অ্যাম্বুলেন্স নিয়ে যেতে চাইলেও তা দেয়নি।’
তবে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা বলেন, ‘আজ আসরের নামাজের পর শিবিরের নেতা-কর্মীরা মসজিদের ভেতর স্লোগান দিয়ে সাংগঠনিক কার্যক্রম শুরু করে। এতে বিএনপির নেতা-কর্মীরা বাধা দিলে শিবির কর্মীরা উল্টো তাঁদের হামলা চালান। এতে নেওয়াজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৫ জন নেতাকর্মী আহত হন।’
সংঘর্ষের বিষয় জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে