নাহিদ লিখেছেন, ‘জামায়াতের ইসলামীর তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) দাবিতে শুরু করা আন্দোলন আসলে ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা।’
স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) দাবিতে জামায়াতে ইসলামী যে আন্দোলন শুরু করেছিল এটিকে ‘পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ রোববার বিকেলে তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে নাহিদ এ কথা বলেন।
নাহিদ লিখেছেন, ‘জামায়াতের ইসলামীর তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) দাবিতে শুরু করা আন্দোলন আসলে ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা।’
জামায়াতে ইসলামী ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ এমনটি করেছে বলেও অভিযোগ করেন নাহিদ। তিনি লিখেছেন, জামায়াতের লক্ষ্য ছিল জাতীয় ঐকমত্য কমিশনের নেওয়া সংস্কার প্রক্রিয়াকে ভেস্তে দেওয়া ও জনগণের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধানের পুনর্গঠনের মূল আলোচনাকে অন্যদিকে সরিয়ে নেওয়া।
নাহিদ বলেন, ‘ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠার যে মূল সংস্কার দাবি ছিল, সেটি ছিল সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার একটি পদক্ষেপ।’
তিনি লিখেছেন, ‘আমরা এমন মৌলিক সংস্কারকে কেন্দ্র করে একটি আন্দোলন গড়ে তুলতে চেয়েছিলাম এবং বিস্তৃত জাতীয় ঐকমত্যের মাধ্যমে জুলাই সনদের আইনগত কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম।’
তবে জামায়াত ও তার মিত্ররা এ ‘এজেন্ডা’ ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ নাহিদের। তিনি এ প্রসঙ্গে লিখেছেন, ‘জামায়াত ও তার মিত্ররা বিষয়টি পিআর ইস্যুতে সীমাবদ্ধ করে ফেলে। এবং নিজেদের দলীয় স্বার্থে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না; উদ্দেশ্য ছিল কৌশলগত প্রতারণা।’
ফেসবুক পোস্টে নাহিদ আরও লিখেছেন, ‘জামায়াতে ইসলামী কখনোই সংস্কারের আলোচনায় অংশ নেয়নি—না জুলাই আন্দোলনের আগে, না পরে। তারা কোনো বাস্তব প্রস্তাব দেয়নি, কোনো সংবিধানিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেনি, গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি কোনো অঙ্গীকারও দেখায়নি।’
তিনি লিখেছেন, ‘ঐকমত্য কমিশনের ভেতরে তাদের হঠাৎ সমর্থন কোন বিশ্বাস থেকে আসেনি; এটি ছিল কৌশলগত অনুপ্রবেশ—সংস্কারবাদের মুখোশে রাজনৈতিক ধ্বংসযজ্ঞ। এখন বাংলাদেশের জনগণ এ প্রতারণা স্পষ্টভাবে বুঝে ফেলেছে। তারা সত্যের প্রতি জেগে উঠেছে এবং আর কখনো মিথ্যা সংস্কারকামীদের দ্বারা বিভ্রান্ত হবে না।’
নাহিদ এ-ও লিখেছেন, ‘না সর্বশক্তিমান আল্লাহ, না এই দেশের সার্বভৌম জনগণ—কেউই আর কখনো অসৎ, সুযোগসন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে শাসনের সুযোগ দেবে না।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে