স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনী প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে জামায়াতে ইসলামী। এখন থেকে আর মোটরসাইকেল শোভাযাত্রা করতে পারবেন না দলটির কোনো প্রার্থীরা। আজ সোমবার (২৪ নভেম্বর) জামায়াত আমিরের এ-সংক্রান্ত নির্দেশনা সারাদেশের শাখাগুলোতে পাঠানো হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকাসহ সারাদেশেই মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রচার চালাচ্ছেন জামায়াতের প্রার্থীরা। সম্প্রতি বিভিন্ন স্থানে এসব শোভাযাত্রায় দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটেছে। মূলত এ কারণেই দলটির শীর্ষ নেতৃত্ব দাঁড়িপাল্লার প্রচারে মোটরসাইকেল শোভাযাত্রা করায় নিষেধাজ্ঞা দিয়েছেন।
গত ১৪ নভেম্বর রংপুরের গঙ্গাচড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রার সময় দুর্ঘটনার শিকার হয়ে নুর আলম (৫৮) নামে এক কর্মী নিহত হন। তিনি রংপুর নগরীর ১ নম্বর ওয়ার্ড হাজীরহাট এলাকার মৃত মনছুর আলীর ছেলে।
আমিরের নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলা বা মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র্যালি ও মোটর শোভাযাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এসব কর্মসূচিতে কয়েকটি দুর্ঘটনা ও আহতের প্রেক্ষাপটে আমিরে জামায়াত এখন থেকে সব জেলা বা মহানগরী নির্বাচনী এলাকায় মোটরসাইকেল র্যালি ও শোভাযাত্রার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১০ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে