স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকারের কবলে পড়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ১১টা ৪৯ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে দলটি।
শীর্ষ নেতার অ্যাকাউন্টে সাইবার হামলার খবর জানিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে জুবায়ের বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) আইডি হ্যাকিংয়ের শিকার হওয়ার পর এবার সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডিতে সাংঘাতিক সাইবার হামলা হয়েছে। দুর্বৃত্তরা হ্যাকিংয়ের পর তাঁর আইডি থেকে আপত্তিকর পোস্ট দিয়েছে।’
প্রসঙ্গত, এর আগে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছিল, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পরে দলটির আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য হ্যাকারদের দখলে ছিল। ওই সময় তাঁর অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট করা হয়, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক চলছে। এ নিয়ে বিভিন্ন জায়গায় আন্দোলন-কর্মসূচীও পালন করা হয়েছে।
মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে হামলা চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে আমিরে জামায়াতের এক্স (টুইটার) অ্যাকাউন্টে হামলা করা হয়। এরই ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডি হ্যাক করেছে।’
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, দুষ্কৃতিকারীরা রাত ৯টা ৩ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশা আল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এহেন গুরুতর অপরাধে লিপ্ত, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১০ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে