স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শীর্ষ চার পদের তিনটিতেই জয়লাভ করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা। কিন্তু মোট ভোটারদের কত শতাংশ এই প্যানেলের প্রার্থীদের ভোট দিয়েছেন? শীর্ষ চার পদের মধ্যে কেবল সহসভাপতি পদ পেয়েছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন। এই প্যানেলের আব্দুর রশিদ জিতু ২৮ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে একই পদে ২০ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন ছাত্রশিবির সমর্থিত আরিফ উল্লাহ।
অন্যদিকে জিএস পদে ৩৩ শতাংশ ভোট পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. মাজহারুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাসের আবু তৌহিদ মো. সিয়াম পেয়েছেন ১০ শতাংশ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ছাত্রশিবির সমর্থিত আয়েশা সিদ্দিকা মেঘলা ২৮ শতাংশ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত মালিহা নামলাহ পেয়েছেন ১৫ শতাংশ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে অবশ্য জয় পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে। এই প্যানেলের ফেরদৌস আল হাসান পেয়েছেন ২০ শতাংশ ভোট, অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাস সমর্থিত প্যানেলের জিয়া উদ্দিন আয়ান পেয়েছেন ১৭ শতাংশ ভোট।
উল্লেখ্য জাকসুতে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে।
শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল প্রকাশ করা হয়। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের মধ্যে ২১টিতেই জয় লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে