স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য মোতায়েনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে সংলাপে এ দাবি জানায় দলটি।
সংলাপে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোটকেন্দ্রে সেনা সদস্য বেশি আছে– এমন তথ্য অনেককে ভোটদানে আগ্রহী করে তুলবে। কারণ ভোটাররা মনে করেন, সেনা সদস্য বেশি থাকলে কেউ দখল করতে পারবে না, নির্বিঘ্নে সবাই ভোট দিতে পারবেন। এ জন্য আমরা মনে করি, কেন্দ্রে একজন সেনা সদস্য নয় বরং তিন, চার বা পাঁচজন মোতায়েন করলে তা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি অর্থবহ হবে।
কেন্দ্রে সেনা মোতায়েনের পাশাপাশি জামায়াত আচরণবিধির ভাষাগত দিক, কারিগরি অস্পষ্টতা ও নির্বাচনে প্রশাসনের স্বচ্ছ ভূমিকার গুরুত্ব তুলে ধরে।
গোলাম পরওয়ার পোস্টাল ব্যালট নিয়ে কমিশনের উদ্যোগকে সাধুবাদ জানালেও, এর বিভিন্ন কারিগরি দিক নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রবাসীরা কীভাবে গণভোটে অংশ নেবেন, তা নিশ্চিত নয়। তাছাড়া এনআইডি না থাকলে বিকল্প কী হতে পারে, তা বলা হয়নি।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনেরেল হামিদুর রহমান আযাদ বলেন, পলিসি লেভেল স্বচ্ছতা আছে। এক্সিকিউটিভ লেভেলেও স্বচ্ছতা দেখানো জরুরি। নির্বাচন কমিশনকেই স্বচ্ছতা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আসন্ন সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য মোতায়েন থাকবে, যাদের মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্য এক লাখ।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে