স্ট্রিম সংবাদদাতা

ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করতে বাঞ্ছারামপুরের বিভিন্ন জায়গায় জামায়াত বাঁশের লাঠি জড়ো করছে বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর উপজেলার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
জোনায়েদ সাকি বলেন, ‘গতকাল স্যোশাল মিডিয়াতে দেখলাম জামায়াতে ইসলামীর বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন জায়গায় বলছেন, ভোট কারচুপি ঠেকানোর জন্য সবাইকে তারা বাঁশের লাঠি নিয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছেন। গতকাল আমরা দেখেছি বাঞ্ছারামপুরে একটি অটোরিকশায় করে বেশকিছু মোটা বাঁশ কেটে নিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় সেগুলো তারা জমা করছেন; যাতে করে অনেকগুলো কেন্দ্রতে তাঁরা এই ধরনের ঘটনা ঘটাতে পারেন। সেই অটোরিকশায় জামায়াতে ইসলামীর ব্যানার ছিল। অটোরিকশা চালক যখন পুলিশের হেফাজতে যায়, তখন তাঁকে ছাড়াতে জামায়াতের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা গেছেন।’
তিনি বলেন, ‘এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাঞ্ছারামপুরের সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। বাঞ্ছারামপুরের প্রতিটি ভোটার যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এটাই সবার প্রত্যাশা হওয়া উচিত।’
তিনি আরও বলেন, ‘জনগণ যাকে ইচ্ছা তাকেই ভোট দেবেন এবং জনতার ভোটেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। জনগণ যদি আমাদের পছন্দ করেন আমরা বিজয়ী হব, আর পছন্দ না করলে অন্য কেউ বিজয়ী হবে- এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া।’
সংবাদ সম্মেলনে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে