স্ট্রিম প্রতিবেদক

আগামী তিন দিনের মধ্যে সব ধরনের ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থাকা ব্যানার খুলে এ কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তবে সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশের ব্যানার আরও কিছুদিন রাখা হবে জানিয়ে রিজভী সাংবাদিকের বলেন, ব্যানার-ফেস্টুন রাজনৈতিক মতপ্রকাশের মাধ্যম হলেও এতে নাগরিক অধিকার লঙ্ঘন এবং সৌন্দর্য নষ্ট হয়। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় যুবদল এবং ছাত্রদলের বৈঠকে রাজধানী থেকে ব্যানার-ফেস্টুন অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, একটা সভ্য দেশে রাস্তার ধারে বাসাবাড়ি কিংবা যেখানে-সেখানে ব্যানার লাগানো শোভনীয় নয়। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে ব্যানার লাগানো যেতে পারে। কিন্তু কর্মসূচি শেষ হওয়ার পর তা নিজ দায়িত্বে সরিয়ে ফেলা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।
এর আগে নয়াপল্টনের কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠক হয়। বৈঠকে এলাকাভিত্তিক দায়িত্ব দিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে