স্ট্রিম সংবাদদাতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের আংশিক কমিটির ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে নাবিলা তাসনিদ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দিলশানা পারুলকে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ও ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
গতকাল সোমবার (১৬ মার্চ) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক সারজিস আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ছয় মাসের জন্য ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে, জুলকার নাইন ও ফয়সাল হোসেন খানকে। আর কমিটির সদস্য সচিব হয়েছেন সালামত উল্লাহ রনিকে। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে। আর যুগ্ম সদস্য সচিব করা হয়েছে ইসরাফিল ইসলাম খোকন ও আমজাদ হোসেন রাজুকে।
এতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে তিনজনকে। তারা হলেন, মুফতি শহীদুল্লাহ শুয়াইব, আজাহারুল ইসলাম তামিম ও নাজমুল হক।
এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৭ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে