স্ট্রিম প্রতিবেদক

ঘরে ও বাইরে– সর্বখানে নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর লেডিস ক্লাবে সংগঠনের ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এ দাবি জানান তিনি।
রাজনৈতিক দল ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত এই ইফতারে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, রমজান আত্মসংযমের মাস। আত্মিক পরিশুদ্ধতার পাশাপাশি নৈতিকতার প্রশিক্ষণের মাস এটি। এ সময় নারী-শিশুর প্রতি সহিংসতা বিশেষ করে খুন ও ধর্ষণের নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
ইফতারে অংশ নিয়ে জামায়াতের মহিলা বিভাগের রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট রমজানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সহিংস আচরণের নিন্দা জানান। উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আপনাদের সহযোগিতার মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন তাঁর বক্তব্যে নারী নির্যাতন প্রতিরোধে দলমত নির্বিশেষে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় জাতীয় নির্বাচনে ১১ দলের প্রচারে জামায়াতের মহিলা বিভাগের কাজের প্রশংসা করেন তিনি।
ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা নারীর ওপর সহিংসতা বন্ধে নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।

জামায়াতের মহিলা বিভাগের আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নির সঞ্চালনায় ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের মহিলা বিভাগের শ্রমিক কল্যাণ বিভাগীয় সেক্রেটারি রোজিনা আক্তার। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএনপির সাবেক সংসদ সদস্য নেওয়াজ হালিম আর্লি, সুপ্রিম কোর্টের আইনজীবী হোসেনা পাশা, জাতীয় পর্যবেক্ষক কমিটির সদস্য রেহানা সালাম প্রমুখ।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে