স্ট্রিম প্রতিবেদক

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা শান্তির ভাষা বুঝে না। তারা বুঝে বুলেটের ভাষা।
বুধবার (৭ জানুয়ারি) কিশোরী ফেলানী হত্যা দিবস উপলক্ষে রাজধানীর বিজয়নগর-পল্টন এলাকায় ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী বিক্ষোভ শেষে জাতীয় প্রেস ক্লাবের সামনে একথা বলেন তিনি।
রাশেদ প্রধান বলেন, ‘ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখার ১৫ বছর পেরিয়ে গেলেও আমরা বিচার পাইনি। ২০২৫ সালেও সীমান্তে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। এই হত্যাযজ্ঞ ঠেকানোর পথ একটিই, মেরুদণ্ড সোজা করে পাল্টা জবাব দিতে হবে। ভারত থেকে একটি গুলি আসলে, এপার থেকে দুটি ছুড়তে হবে। কারণ তারা শান্তির ভাষা বুঝে না; নরেন্দ্র মোদির সীমান্তরক্ষীরা বুলেটের ভাষা বোঝে।’
তিনি বলেন, ‘হিন্দু অত্যাচারের মিথ্যা অভিযোগ দিয়ে কলকাতায় আমাদের ক্রিকেটার মুস্তাফিজকে খেলতে দেওয়া হয় না। জনগণ জানতে চায় নির্বিচারে হিন্দু-মুসলিম গণহত্যা করে শেখ হাসিনা দিল্লিতে খেলে কীভাবে? ভারত সরকার নিজের দেশে মুসলিম-খ্রিষ্টান অত্যাচার করে আর মিথ্যা অভিযোগ দেয় বাংলাদেশে হিন্দু অত্যাচারের। বাংলার গদিতে ফ্যাসিস্ট হাসিনা নাই; ভারতের মিথ্যাচারের দিন শেষ।’
জাগপার মুখপাত্র ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনকে চিরতরে কবর দিতে জাতীয় নির্বাচনের দিনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত এবং ইসলামী ও দেশপ্রেমী ১১ দলের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, সাংঠনিক সম্পাদক নাসির উদ্দিন, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার প্রমুখ।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে