স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বক্তৃতার মঞ্চে অনেকেই হাততালি পাওয়ার জন্য বড় বড় কথা বলতে পারে। সুন্দর কথা বলা অনেক সহজ কাজ। কিন্তু দেশ চালানো এত সহজ কাজ নয়। দেশ চালাতে হলে দেশের মানুষের জন্য সুস্পষ্ট পরিকল্পনা দরকার।’
এ সময় প্রতিপক্ষ জোটকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘কোথায় তাদের পরিকল্পনা? শুধু বড় বড় কথা আছে। দেশ চালানোর জন্য দরকার কর্মসূচি—কোথায় তাদের কর্মসূচি? দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন। তাদেরই তো বন্ধু-বান্ধব গত এক-দেড় বছর সরকারের অংশ ছিল। তাহলে আজ মানুষের এই দুর্গতি কেন?’
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পীর জঙ্গি মাজার রোডে আয়োজিত ঢাকা-৮ আসনের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এ সময় বিএনপি চেয়ারম্যান ঢাকা-৮ আসনের দলের প্রার্থী মির্জা আব্বাসের জন্য ভোট চান। তিনি বলেন, ‘নির্বাচনে সঠিক মানুষকে বাছাই করতে হবে। যে মানুষটির ভিত্তি, জন্ম ও বেড়ে ওঠা ঢাকা-৮ এলাকার মানুষের সঙ্গে—এই রকম ব্যক্তিকেই আমাদের নির্বাচিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘যে মানুষটি সারা জীবন আপনাদের সঙ্গে ছিল, যে মানুষটির এই এলাকার মানুষের দুঃখ-কষ্ট সম্পর্কে ধারণা আছে, এই এলাকার মানুষের বিপদ-আপদে যে মানুষটি সবসময় পাশে ছিল—এই রকম মানুষকে যদি আমরা বাছাই করতে পারি, তাহলে সামনে কোনো সমস্যা হলে অন্তত সেই মানুষটি এলাকার সমস্যা সম্পর্কে ওয়াকিবহাল থাকবে।’
তারেক রহমান বলেন, ‘এলাকার সমস্যার সমাধান করতে হলে, দুঃখ-কষ্ট লাঘব করতে হলে বাইরে থেকে কেউ এসে তা করতে পারে না। ঘরের মানুষকে ঘরের মানুষই চেনে। বাইরের মানুষ কখনো ঘরের মানুষকে চেনে না।’
তিনি আরও বলেন, ‘এই এলাকার মানুষের একটি দাবি হলো কবরস্থান। আব্বাস সাহেব নির্বাচিত হলে তাঁর সঙ্গে কথা বলে এলাকার মানুষের যেখানে সুবিধা হয়, ইনশাআল্লাহ সেটিও আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব।’
এ সময় বিএনপি চেয়ারম্যান ঢাকা-৮ আসনসহ সারা দেশে দুর্নীতি দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে