স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন ঘিরে আবার ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নকল ব্যালট ও সিল তৈরির মতো ঘটনা ইতিমধ্যে সামনে এসেছে। একটি মহল মা-বোনদের বিভ্রান্ত করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে।’
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ভোটাধিকার রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সতর্ক থাকি, তাহলে বাংলাদেশকে কেউ থামাতে পারবে না।’
সভায় ঢাকা-১০ আসনে ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলমের জন্য ভোট চান তারেক রহমান। তিনি বলেন, ‘এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে রবি ভাইকে মনোনীত করা হয়েছে। রবি নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা, ধানমন্ডি লেকের সমস্যা এবং আইনশৃঙ্খলার অবনতিসহ সব সমস্যার সমাধানে আমি তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।’
দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য অভিজ্ঞ নেতৃত্ব জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে বিএনপি ছাড়া আর কোনো দলের কাছে দেশ পরিচালনার সেই অভিজ্ঞতা ও বাস্তবসম্মত পরিকল্পনা নেই।’
তারেক রহমান আরও বলেন, ‘বিশ্বের অনেক দেশ একসময় বাংলাদেশের চেয়েও পিছিয়ে ছিল, কিন্তু পরিশ্রম ও ঐক্যের মাধ্যমে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। তারা যদি পারে, বাংলাদেশ কেন পারবে না? ইনশাআল্লাহ, বাংলাদেশ পারবে, বাংলাদেশের মানুষও পারবে।’
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৬ বছরে বহু মেগা প্রকল্প হয়েছে, আর মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি হয়েছে। কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। হাসপাতালগুলোতে ওষুধ নেই, ডাক্তার নেই; স্কুল-কলেজ ভেঙে পড়ছে, রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে।’
এবারের নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, ‘এবারের নির্বাচনের মাধ্যমে শুধু রাজনৈতিক অধিকার নয়, একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এই নির্বাচন জুলাইয়ের শহীদদের, জুলাই গণ–অভ্যুত্থানে হতাহতদের এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার নির্বাচন।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে