স্ট্রিম প্রতিবেদক

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘নির্বাচনে ভরাডুবি হবে, আন্তর্জাতিক জরিপের এমন তথ্য পাওয়ার পর থেকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী ফ্যাসিবাদী চরিত্র নিয়ে নির্বাচনী মাঠে ১১ দলের ওপর নগ্ন হামলা চালাচ্ছে। পরাজয় নিশ্চিত জেনে এখন নির্বাচন থেকে সরে যেতে চায় দলটি। তাই হামলার মাধ্যমে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে।’
আজ সোমবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ১১ দলের নারীকর্মীসহ নির্বাচনী প্রচারণায় বিএনপির হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাশেদ প্রধান বলেন, ‘বিএনপি অতীত ও বর্তমান কৃতকর্মের কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এখন দেউলিয়া হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী প্রচারে নগ্ন হামলার পথ বেছে নিয়েছে তারা।’
রাশেদ প্রধান বলেন, ‘এদেশের ছাত্র-জনতা আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ মেনে নিতে পারেনি বলে শেখ হাসিনাকে এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। বিএনপি নতুন ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করলে আবারও এদেশের ছাত্র-জনতা বিএনপির পুরাতন ঠিকানা লন্ডন পালিয়ে যেতে বাধ্য করবে।’
১১ দলীয় নির্বাচনী ঐক্যের এই নেতা নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনী প্রচারণায় হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, ‘নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে এখনো লেভেল প্লেয়িং ফিল্ড দিতে পারেনি। তাদের নির্বাচনী আচরণ বিএনপিপন্থী হয়ে উঠেছে। এভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে