স্ট্রিম প্রতিবেদক

মিরপুরের রূপনগরে আবাসিক এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় স্বাধীনতা চত্বরে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে এনসিপি মিরপুর জোন।
তিন দফা দাবিতে এই প্রতিবাদ সমাবেশ করা হয়। দাবিগুলো হলো- অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার করা, নিহতদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া, আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন তৈরি বন্ধ করা।
সমাবেশে ঢাকা মহানগর উত্তরের এনসিপি নেতা সরদার আমিরুল ইসলাম সাগর বলেন, ‘এত বড় একটা ‘হত্যাকাণ্ড’ ঘটে গেল রূপনগরে অথচ এই অন্তর্বর্তী সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। আমরা যে তিন দফা দাবি জানিয়েছি সেগুলো যদি মানা না হয় তাহলে কঠোর আন্দোলনের দিকে যাব।’
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে একটি আবাসিক এলাকায়। আবাসিক এলাকায় কীভাবে রাসায়নিকের গুদাম হলো? পোশাক কারখানা স্থাপন করা হলো? বেশ কয়েক ধাপ পার করে, কয়েক জায়গার অনুমোদন নিয়ে কারখানা স্থাপন করা হয়। যদি কারখানার মালিকশ্রেণি অনুমোদন না নেয় তাহলে ওইসব মন্ত্রণালয়ের কর্মকর্তারা বসে বসে কী করছেন? অতিদ্রুত অভিযুক্তদের বিচারের মুখোমুখি করতে হবে।’
এ সময় আরিফুল ইসলাম তিন দফা দাবি উল্লেখ করেন। পাশাপাশি অতিদ্রুত অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানান।
প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও মিরপুর জোন প্রধান মনসুর আহমেদ, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের, এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান, শাহ আলী থানা এনসিপির প্রধান সমন্বয়কারী রানা খান প্রমুখ।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মীরপুরের শিয়ালবাড়ীর ৩ নম্বর সড়কে কারখানা ভবন এবং রাস্তার অপর পাশে থাকা রাসায়নিকের গুদামে আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে