স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সময়োপযোগী এই সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছে দলটি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী । তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন দেখবে।
তবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছা থাকলেও কমিশনের সক্ষমতার অভাব রয়েছে। কমিশন দলীয় প্রভাবমুক্ত হয়ে কতটুকু নিরপেক্ষ থাকতে পারবে, তা নিয়ে সন্দেহের অবকাশ আছে।
ভোটকেন্দ্র দখলমুক্ত রাখতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলীয় গুন্ডা, সন্ত্রাসী বা দুর্নীতিবাজরা যেন কেন্দ্র দখল করতে না পারে, সেজন্য জনগণকেই ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে