স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
১১ দলের ‘নির্বাচনী ঐক্য’ ভেঙে গেলেও, জামায়াতে ইসলামী গতকাল রোববার জানায়, তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সম্মানে তাঁর নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না।
এর এক দিন পর ইসলামী আন্দোলনও একই ঘোষণা দিল ১০ দলের নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের জন্য। তিনি ঢাকা-১৩ ও বাগেরহাট-১ আসনে নির্বাচন করছেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তিনি যে দুই আসনে প্রার্থী হয়েছেন, সেখানে ইসলামী আন্দোলন প্রার্থী দেবে না। এখানে দলের যারা আছেন, তাদের প্রত্যাহার করে মামুনুল হককে সমর্থন দেওয়া হবে। ইসলামী রাজনীতিতে তাঁর ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
গাজী আতাউর বলেন, ইসলামী আন্দোলন অন্য কোনো দলের সঙ্গে যুথবদ্ধ পথচলার চিন্তা করছে না। যেসব আসনে আমাদের প্রার্থী নেই, সেখানে নীতি-আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানানো হবে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৯ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে