স্ট্রিম প্রতিবেদক

কর্মীদের হেনস্তার প্রতিবাদে ডাকা ৩১ জানুয়ারির নারী সমাবেশ স্থগিত করেছে জামায়াতে ইসলামী। দলটির নারী বিভাগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণে’ এ সমাবেশ স্থগিত করার কথা জানানো হয়েছে।
গত ২৭ জানুয়ারি মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের এই সমাবেশের ঘোষণা দিয়েছিলেন। সারা দেশে জামায়াতের নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল বলে দলটির পক্ষ থেকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ মো. তাহের বলেছিলেন, ‘জামায়াতের ৪৩ শতাংশ সদস্যই নারী। এবারের নির্বাচনে তাঁরা অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন। আমাদের প্রতিপক্ষরা নারী সমর্থকদের আধিক্য দেখে ভীত হয়ে তাঁদের ওপর আক্রমণ চালাচ্ছে এবং ভীতি প্রদর্শন করছে। যারা নারী অধিকারের কথা বেশি বলে, তারাই নারীদের ওপর বেশি আক্রমণ করছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির ক্ষেত্রে ব্যাপক দুর্বলতা লক্ষ করছি। নির্বাচন কমিশন (ইসি) হয়তো ক্ষমতাহীন অথবা ইচ্ছাকৃতভাবে তারা একপক্ষ হয়ে গেছে।’
আগামী শনিবার সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সর্বশেষ ঘোষণা অনুযায়ী তা স্থগিত করা হয়েছে। পরবর্তী কর্মসূচি সম্পর্কে দলের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে