স্ট্রিম প্রতিবেদক

ক্ষমতায় গেলে রাজধানীতে অন্তত ৪০টি খেলার মাঠ করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনের নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ঢাকাকে নিরাপদ শহরে রূপান্তর করতে চাই। একটি সুন্দর শহর গড়তে চাই, যেখানে মানুষ বুকভরে শ্বাস নিতে পারবে।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে শুধু এই এলাকায় নয়, ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে। সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারবে। মুরব্বি ও মা-বোনেরা বিকেলে বা যখন প্রয়োজন মাঠে হাঁটাচলা করতে পারবেন। মানুষের বসবাস ও চলাচলের জন্য সড়ক সম্প্রসারণ করার প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান।
এরপর রাজধানীর পল্লবীতে ঢাকা-১৪ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, এই এলাকায় হাসপাতাল তৈরি করব, যাতে নিজের এলাকায় চিকিৎসাসুবিধা পাওয়া যায়। সারাদেশের পাশাপাশি ঢাকার প্রতিটি এলাকায় ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করব। খাল কাটা কর্মসূচির অংশ হিসেবে জলাবদ্ধতা দূর করতে ঢাকা মহানগরীতে যত দ্রুত সম্ভব যেখানে প্রয়োজন, সেখানে খাল খনন শুরু করার কথাও জানান তিনি।
পল্লবী থেকে মিরপুরে ঢাকা-১৫ আসনের নির্বাচনী জনসভায় যান তারেক রহমান। সেখানে বক্তব্যে তিনি ১০০ ফিট সড়কের কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন। এ ছাড়া তিনি বলেন, পর্যায়ক্রমে এই এলাকায় একটি হাসপাতাল নির্মাণ করা হবে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৫ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে