স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের লাঠিপেটায় তিন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা জানান। বিবৃতিতে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদকবিরোধী অভিযানের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর পুলিশের অতর্কিত হামলায় তোফায়েল (বাংলানিউজ), আকাশ (এনপিবি নিউজ) ও কাওসার আহমেদ রিপন (আজকের পত্রিকা) গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবৃতিতে উল্লেখ করা হয়, আহত সাংবাদিকরা পেশাদারিত্বের সঙ্গে ঘটনার লাইভ সম্প্রচার করছিলেন। এটি গণমাধ্যমের মৌলিক স্বাধীনতা ও সংবাদ সংগ্রহের অধিকারের অংশ হওয়া সত্ত্বেও পুলিশ তাঁদের ওপর অযাচিত সহিংসতা চালিয়েছে, যা গ্রহণযোগ্য নয়। জামায়াত এই ঘটনাকে গণমাধ্যমের ওপর নগ্ন হস্তক্ষেপ বলে অভিহিত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘সাংবাদিকতা হলো জনগণের স্বার্থে সত্য তথ্য প্রকাশ করার পেশা এবং তা কোনোভাবেই নির্যাতনের মাধ্যমে দমন করা যায় না।’ সরকারের কাছে সংবাদপত্র ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে জামায়াত। একই সঙ্গে আহত সাংবাদিকদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার এবং তদন্তের মাধ্যমে দোষী পুলিশ সদস্যদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে