স্ট্রিম সংবাদদাতা

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আজ শুক্রবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) আয়োজনে কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন রাস্তা ঘুরে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সমাবেশ করেন তাঁরা।
সমাবেশে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, বিভিন্ন তথ্য অনুযায়ী গত দুই বছরে ফিলিস্তিনে সহিংসতায় ব্যাপক প্রাণহানি ঘটেছে; শিশু ও নারীরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত। বিশ্ব মানবতার আদর্শের কথা যারা বলেন তারা যখন ফিলিস্তিনে আগ্রাসন চালায় এবং নিরীহ মানুষ হত্যা করে তখন তাদের নীরবতা আমাদের ব্যথিত করে। এ নিয়ে আমরা বিভিন্ন আন্তর্জাতিক ছাত্র সংগঠন ও মুসলিম যুব সংগঠনের সঙ্গে আলাপ করেছি। তারা ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে জনমত গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। দেশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণে সরকারের ভূমিকা জরুরি।
জাকসুর সহ-সভাপতি আবদুর রশিদ জিতু বলেন, ইসরায়েল ফিলিস্তিনের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে মানবতাবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সদস্যরা যখন মানবিক সাহায্য পৌঁছানোর উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন ইসরায়েলি বাহিনী তাদের বাধা দেয়। পরে তাদের আটক করা হয়। আমরা এ ঘটনার প্রতিবাদ দাবি জানাই এবং আন্তর্জাতিক সমাজকে আহ্বান জানাই ফিলিস্তিনের ওপর হওয়া জুলুম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান সমাবেশে বলেন, কয়েক দিন ধরে খাবার ও পানি সংকটের মুখে থাকা গাজার মানুষের সহায়তার উদ্দেশ্যে সামুদ ফ্লোটিলা যাত্রা করেছিল। সেখানে ইসরায়েল বাধা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক স্তরে যারা মানবতার রক্ষক তাদের সৎ ভূমিকা পালন করতে হবে। আমরা জাতিসংঘসহ সব আন্তরিক সংস্থাকে ফিলিস্তিনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১০ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১১ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে