স্ট্রিম প্রতিবেদক

স্থানীয় প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ বন্ধ না হলে নির্বাচন গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। জুবায়ের বলেন, প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তারা পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। ইসির পক্ষ থেকে তড়িৎ পদক্ষেপ না নেওয়া হলে নির্বাচন একপেশে ও প্রশ্নবিদ্ধ হয়ে যাবে।
জামায়াত নেতা অভিযোগ করেন, সারা দেশে তাদের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে এবং পুলিশ নির্বাচনী অফিসগুলোতে তল্লাশি চালাচ্ছে। নারী কর্মীদের ওপর হামলা, হেনস্তা ও হুমকির ঘটনা ঘটছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাদের জানিয়েও কোনো দৃশ্যমান প্রতিকার মেলেনি।
পটুয়াখালীর বাউফলের ঘটনা তুলে ধরে জুবায়ের বলেন, ‘সেখানে প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের ওপর হামলা হয়েছে এবং ১৫ জন কর্মী আহত হয়েছেন। বাউফলে আমাদের অফিসেও হামলা হয়েছে।‘ বাউফলের ওসি পক্ষপাতমূলক আচরণ করছেন দাবি করে জুবায়ের বলেন, ‘এই ওসি থাকলে সেখানে নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কোনো কারণ নেই। তাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।‘
এছাড়া পাবনায় জেলা আমির ও অফিসের ওপর হামলা এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনায় তিনি প্রশাসনের নিষ্ক্রিয়তার নিন্দা জানান।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১৪ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১৫ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
২ দিন আগে