স্ট্রিম প্রতিবেদক

গণতন্ত্র ও জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জীবন যেতে পারত, এখন জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, তাই মৃত্যুকে ভয় করেন না বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান।
শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজের পরে পঞ্চগড় বকুলতলা মাঠে জেলা জাগপার সহসভাপতি মফিজুল ইসলাম মফির রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাশেদ প্রধান।
রাশেদ প্রধান বলেন, ‘স্বার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের মৌলিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য চব্বিশের জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। সেইদিন আন্দোলনে সামনের সারিতে পাশে থাকা একজন ভাই গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে। হয়তো সেদিন মহান রাব্বুল আলামিনের দয়ায় জীবনের প্রথম ধাপে বেঁচে ফিরে ছিলাম। এখন জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে আর ভয় করি না।’
রাশেদ প্রধান বলেন, ‘আমি পঞ্চগড়ের মানুষদের কথা দিয়ে যেতে চাই, পঞ্চগড়বাসীর সব সংকটে আমি আপনাদের পাশে থাকব। মজলুম মানুষের পাশে থাকার জন্য আমাকে ডাকবেন, আমি পাশে থাকব।’
রাশেদ প্রধান মরহুম মফিজুল ইসলাম মফির স্মৃতিচারণা করে বলেন, ‘মরহুম মফি ভাইকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদ করা হয়েছে। তাকে মানসিকভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে মফিজুল ইসলাম মফি ভাইয়ের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। পঞ্চগড়ের আওয়ামী প্রশাসন বিগত ১৭ বছর জাগপা নেতাকর্মীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছে। এখনো প্রশাসনের ভিতরে ফ্যাসিবাদী চরিত্র কাজ করছে। যার কারণে আজকে জাগপা নেতা মফিজুল ইসলাম মফিকে আমরা হারিয়েছি।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে