স্ট্রিম সংবাদদাতা

থানায় মিথ্যা মামলা নেওয়া হলে জনগণকে নিয়ে ঘেরাও করবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘থানা যদি মিথ্যা মামলা নেয়, তাহলে জনগণকে নিয়ে থানা ঘেরাও করব। এটি জনগণের জন্যই করব, আমার জন্য না। আমার নামে এখন মামলা হবে না, করার সাহসও পাবে না। কিন্তু যেকোনো সময় আপনাদের নামে মিথ্যা মামলা করতে পারে। যারা অন্যায় মিথ্যা মামলা করবে, আর তদন্তে যদি মিথ্যা মামলা প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধেই পাল্টা মামলা করা যাবে। সেই ব্যবস্থাও চালু করব।’
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের লোকজনের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন সাবেক এমপি হারুনুর রশীদ। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ সমস্যার কথা শোনেন।
জনপ্রতিনিধিদের কাছে দলমত নির্বিশেষে জনগণ স্বাধীনভাবে যেতে পারে উল্লেখ করে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ বলেন, ‘একজন আওয়ামী লীগের লোক যদি সত্যিই বিপদে পড়ে, তাহলে আমার কাছে যেতে পারে, সেই অধিকার তাঁর রয়েছে। একজন জামায়াতে ইসলামীর লোকও যদি বিপদাপন্ন হয়, সেও আমার কাছে যেতে পারে। আমার দায়িত্ব বিপদাপন্ন লোককে সাহায্য করা। আমাদের জনগণ ভোট দেয়, কারণ জনগণ (আমাদের) কাছে যেতে পারে। রাত ১২টা হলেও ফোন দিতে পারে, সকাল ৬টায়ও ফোন দিতে পারে। সকাল ৬টায় বাড়িতে যেতে পারে, রাত ১২টাতেও যেতে পারে। কিন্তু মানুষ থানা, কোর্টে যেতে পারে না, তাদের নির্ধারিত সময় আছে।’
জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের লোকজন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেননি, সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর সদস্যরা করেছে বলে জানিয়ে হারুনুর রশীদ বলেছেন, ‘আওয়ামী লীগের যে সমস্ত খারাপ লোকজন ছিল, যাঁরা অপকর্ম করেছেন, তাঁদের নামে মামলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। আওয়ামী লীগের লোকজন বিচার বহির্ভূত হত্যা করেনি, সরকারের নির্দেশে তা করেছে পুলিশ। বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়ে মামলা দিয়েছে পুলিশ, তাদের বিচার হবে। আমি বলেছি, এটা পুলিশ করতে পারবে না, আমি এমপি (সংসদ সদস্য) হলে করতে দিব না। পরিষ্কার বলে দিচ্ছি, থানা প্রশাসনকে জবাবদিহির আওতায় আসতে হবে।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৬ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৭ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে