স্ট্রিম প্রতিবেদক

চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। সোমবার (১ ডিসেম্বর) সেলের ফেসবুক পোস্টে এ অনুরোধ জানিয়ে বলা হয়েছে, খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কিত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। অসত্য, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগ ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ হয়েছে জানান। সেই থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সকাল থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থান নিয়ে সামাজিকমাধ্যমে নানা তথ্য ছড়িয়ে পড়ে। তাঁকে লাইফসাপোর্টে নেওয়া হয়েছে বলেও এসব তথ্যে জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার স্ট্রিমকে বলেন, ‘এটা আমরা জানি না। উনার (খালেদা জিয়া) চিকিৎসকরা বলতে পারবেন।’
পরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়া এখনো অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখে তাঁর চিকিৎসা চলছে।’
তিনি বলেন, ‘সারাদেশের মানুষ খালেদা জিয়ার রোগমুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে দেন, দেশের জন্য কাজ করার সুযোগ দেন।’
এর আগে বিএনপি চেয়াপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস স্ট্রিমকে বলেছেন, ‘আমি গভীর রাত পর্যন্ত হাসপাতালে ছিলাম। উনি (খালেদা জিয়া) ভালো আছেন। মানুষ সামাজিকমাধ্যমে নানা তথ্য ছড়াচ্ছে, টেলিফোন করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা তো টেকনিক্যাল পারসন না। উনার চিকিৎসা-সংক্রান্ত তথ্য শুধুমাত্র দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সময় মতো গণমাধ্যমকে জানাবেন।’

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে