স্ট্রিম সংবাদদাতা

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মিয়ার লাশ নিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। শনিবার (১৪ মার্চ) দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে মিছিল করেন তারা।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে হামদহ মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, দলটির নেতাকর্মী ছাড়াও নিহতের স্বজনরা বক্তব্য রাখেন। তারা
হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে, তরু মিয়ার মৃত্যু স্টোকজনিত কারণে হয়েছে বলে দাবি জামায়াতে ইসলামীর। দুপুরে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
তরু মিয়ার মৃত্যু নিয়ে অপরাজনীতি করা হচ্ছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমানে তাদের নেতাকর্মীদের ওপর হামলা এবং দোকানপাট ভাঙচুর করা হচ্ছে।
গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে ইফতারের আয়োজন নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে তরু মিয়ার অবস্থা গুরুতর হলে ঢাকায় পাঠানো হয়। সেখানে রাত ৯টার দিকে তিনি মারা যান।
নিহত তরু ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল শেখ জানান, এ ঘটনায় ৫১ জনকে আসামি করে নিহত তরুর ছেলে শিপন মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে