স্ট্রিম প্রতিবেদক

অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের অপরিহার্য শর্ত—ভোটারদের ১ শতাংশ অর্থাৎ প্রায় ৫,০০০ সই সংগ্রহ করে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. তাসনিম জারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন (খিলগাঁও, সবুজবাগ, মুগদা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন তিনি।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দেন। এর আগে মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ে প্রায় ৫,০০০ সই সংগ্রহ করেন তিনি।
আজ রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সই সংগ্রহের পেছনের গল্প তুলে ধরেন ডা. জারা। তিনি এই কৃতিত্ব নিজের নয়, বরং সাধারণ জনগণ ও স্বেচ্ছাসেবী তরুণদের বলে উল্লেখ করেন।
জারা তার পোস্টে উল্লেখ করেন, তীব্র শীত উপেক্ষা করে ভোর থেকে গভীর রাত পর্যন্ত সাধারণ মানুষ এবং স্বেচ্ছাসেবকরা তাঁর জন্য সই সংগ্রহ করেছেন। তিনি লেখেন, ‘এই কৃতিত্ব আমার নয়। এ আপনাদের। আপনাদের সবার।’
পোস্টে তিনি এক মায়ের কথা উল্লেখ করেছেন, যিনি আমেরিকা থেকে মেয়ের বকুনি খেয়ে হাঁপাতে হাঁপাতে বুথে ছুটে এসেছেন সই দিতে। এছাড়াও কলেজ পড়ুয়া একদল শিক্ষার্থীর কথা উল্লেখ করেন, যাঁরা তাৎক্ষণিকভাবে ভলান্টিয়ার টিম গঠন করে শেষ মুহূর্তে ৫০টি সই জোগাড় করে এনেছেন।
এছাড়া এক বয়োজ্যেষ্ঠের কথা স্মরণ করেছেন, যিনি কথা দিয়ে কথা রেখেছেন এবং ২০টি সই জোগাড় করে দিয়েছেন।
উল্লেখ্য, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচনি এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক সই জমা দেওয়ার বিধান রয়েছে। তাসনিম জারা এই অসাধ্য সাধনকে সাধারণ মানুষের ভালোবাসা ও নতুন রাজনীতির প্রতি তাঁদের আস্থার প্রতিফলন বলে অভিহিত করেছেন।
ডা. তাসনিম জারা এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে গত শনিবার তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন।
এনসিপি আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোটে যাওয়ার সিদ্ধান্ত নিলে দলের ভেতর মতবিরোধ তৈরি হয়। তাসনিম জারা এবং দলের আরও কয়েকজন নেতা এই সিদ্ধান্তের বিরোধিতা করেন। আদর্শিক এই মতপার্থক্যের জেরে তিনি এনসিপি থেকে সরে এসে স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে