স্ট্রিম প্রতিবেদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতদিন ভারতে থাকবেন, সে সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার (৬ ডিসেম্বর) এইচটি লিডারশিপ সামিটের ফাঁকে ভারতের এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।
এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়াল প্রশ্ন রাখেন, শেখ হাসিনা যতদিন ইচ্ছা, ততদিন ভারতে থাকতে পারবেন কিনা? জবাবে জয়শঙ্কর বলেন, ‘বিশেষ পরিস্থিতিতে তিনি (শেখ হাসিনা) ভারতে এসেছেন। ওই পরিস্থিতি তাঁর ভবিষ্যতের ওপর বড় প্রভাব রাখবে। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে তাঁকেই মনস্থির করতে হবে। ভারতে থাকার বিষয়ে সিদ্ধান্ত তাঁকেই নিতে হবে।’
ঢাকা-দিল্লি সম্পর্ক ও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, অতীতে বাংলাদেশে নির্বাচন কীভাবে পরিচালিত হয়েছে, তা নিয়ে মানুষের ক্ষোভ ছিল। যদি নির্বাচনই মূল সমস্যা হয়ে থাকে, তবে এখন প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা।
দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মঙ্গল চায় ভারত। গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত সব সময় চায় জনগণের মতামতের প্রতিফলন ঘটুক। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যে সরকারই ক্ষমতায় আসুক, তারা দুদেশের সম্পর্কের বিষয়ে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি রাখবে। এতে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়। এরপর থেকে পালিয়ে তিনি ভারতে অবস্থান করছেন। গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
৮ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
৯ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে