বিএনপির ইশতেহার
স্ট্রিম প্রতিবেদক

বিএনপি নির্বাচনী ইশতেহারে কৃষি খাতের পরিবর্তন ও কৃষকদের সুরক্ষা নিশ্চিত করতে আলোচিত ‘কৃষক কার্ড’ প্রবর্তনের দিয়েছে দলটি। এর মাধ্যমে কৃষকরা ন্যায্য মূল্যে সার, বীজ ও কীটনাশক সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া সরকারি ভর্তুকি, প্রণোদনা এবং স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবিধাও নিশ্চিত করা হবে। কৃষকেরা পাবেন বিমা ও সহজ শর্তে ঋণসুবিধা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত দলের চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে কৃষকদের উৎপাদন খরচ কমাতে ও ঝুঁকি মোকাবেলায় বিশেষ জোর দেওয়া হয়েছে। এতে বলা হয়, কৃষক কার্ডধারীরা স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ এবং কৃষি বিমা সুবিধা পাবেন। উৎপাদিত ফসল যাতে ন্যায্যমূল্যে বিক্রি করা যায়, সে জন্য বিশেষ বাজার সুবিধাও নিশ্চিত করা হবে।
শুধু শস্য উৎপাদনকারী কৃষকই নন, মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি এবং কৃষি খাতের সঙ্গে জড়িত ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই কার্ডের সুবিধা ভোগ করবেন বলে ইশতেহারে উল্লেখ করা হয়।
এছাড়া প্রকৃত কৃষকদের কাছে এই সেবা পৌঁছে দিতে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেছে বিএনপি। ইশতেহারে বলা হয়েছে, প্রত্যেক ইউনিয়ন পরিষদে উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় একটি ডাটাবেজ গড়ে তোলা হবে। এর মাধ্যমেই রাষ্ট্রীয় সমর্থন পাওয়ার যোগ্য প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করা হবে, যাতে কোনো প্রকৃত কৃষক সুবিধা থেকে বঞ্চিত না হন।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে