স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার জন্য সময় স্লট চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ভাষণ দিতে আগ্রহী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সই করা লিখিত আবেদন প্রধান নির্বাচন কমিশনার বরাবর জমা দেওয়া হয়।
এতে বলা হয়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের সামনে একটি সুস্পষ্ট ও ভবিষ্যৎমুখী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরা জরুরি। রাষ্ট্রীয় গণমাধ্যম হিসেবে বিটিভির মাধ্যমে দেশব্যাপী বার্তা পৌঁছানো সবচেয়ে কার্যকর। এই ভাষণের মাধ্যমে নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক স্বপ্ন, নতুন রাজনীতির রূপরেখা এবং জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী ইশতেহার জাতির সামনে উপস্থাপন করতে চান।
আবেদনের বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেন, ‘আমরা আবেদন জমা দিয়েছি। কমিশন এখনো আমাদের নির্দিষ্ট কোনো স্লট বরাদ্দ দেয়নি। তবে আমরা আশা করছি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুতই স্লট বরাদ্দ দেওয়া হবে।’
বিএনপি ও জামায়াতের আবেদন
এর আগে গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিভি ও বাংলাদেশ বেতারে ভাষণ প্রচারের জন্য ইসিতে আবেদন করে জামায়াতে ইসলামী। আবেদনে দলটির আমির ডা. শফিকুর রহমান আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় জাতির উদ্দেশে ভাষণ দিতে চান বলে উল্লেখ করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিকের সই করা চিঠিতে বিটিভির মহাপরিচালককে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সম্প্রচারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সমমুখী নির্বাচনী পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটিভিতে প্রচারের ক্ষেত্রে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এই পরিবেশ সৃষ্টির অন্যতম অংশ। কমিশন রাজনৈতিক দলগুলোর প্রধানদের জন্য নির্বাচনী প্রচারের স্লট বরাদ্দের বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেছে।
ইসি জানায়, সংসদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(গ) অনুসরণ করে আবেদনের ক্রমানুসারে স্লট নির্ধারণ করতে হবে। ভাষণের সময় এবং রেকর্ডিংয়ের তারিখ ও সময় বিটিভি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবে।
ইসি আরও জানায়, অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত বিটিভিতে প্রচারের জন্য আবেদন করেনি। বিএনপি আবেদন করায় দলটির প্রধানকে তাদের চাহিদামতো আগামী ৯ ফেব্রুয়ারি শেষ স্লটে বক্তব্যের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কমিশন। অন্য কোনো দল আবেদন করলে তাদেরও পর্যায়ক্রমে সুযোগ দেওয়া হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এবার মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

ঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
১১ ঘণ্টা আগে
ঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
১২ ঘণ্টা আগে
সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
১ দিন আগে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
১ দিন আগে