মারুফ ইসলাম

‘যদি দ্রুত যেতে চাও, একা হাঁটো। আর যদি জীবন উপভোগ করতে চাও, অনেকের সাথে হাঁটো।’— হাঁটা নিয়ে এক আলোচনায় এমন দর্শনের কথা বলেছিলেন ইফতেখার মাহমুদ। তিনি যেন সেই একা হাঁটা মানুষের দলে। জীবন থেকে তাঁর দ্রুত প্রস্থান সেই দর্শনেরই প্রতিফলন করে। কোনো শিকলে বাঁধা পড়েননি তিনি, বরং শিকলকেই মুক্তি দিয়েছেন নিজের ভেতর থেকে। তাঁর মৃত্যু কোনো সমাপ্তি নয়—এ যেন এক অন্তহীন হাঁটার নতুন বাঁক।
হাঁটা নিয়ে এত কথা বলছি, কারণ ‘হাটা’ নিয়ে এক ধরনের গর্ব হতো আমার। ভাবতাম, আমার মতো হাঁটতে পারে না কেউ। একবার পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হেঁটে হেঁটে ধানমন্ডি ১৫ নম্বরের মেসে ফিরেছিলাম। আর কারও সাধ্য আছে, এতটা পথ হাঁটার?
আমার সেই গর্ব কাচের চুড়ির মতো ভেঙে পড়ে ইউটিউবে একটি ভিডিও দেখে। এক সৌম্য-কান্তি ভদ্রলোক ডায়াসের সামনে দাঁড়িয়ে বলছেন, তিনি বনানী থেকে উত্তরা হেঁটে গেছেন! ভদ্রলোকের নাম ইফতেখার মাহমুদ। পরে জানলাম, তিনি লেখক ও শিক্ষক।
রংপুরের নানাবাড়িতে ১৯৮০ সালের ৬ মে জন্ম নেওয়া এই মানুষটি শৈশবেই বুঝেছিলেন, জীবনের নিয়ম মানা মানেই সবসময় জীবন সুশৃঙ্খল নয়। তাই ক্যাডেট কলেজ থেকে পাওয়া শৃঙ্খলা তাঁকে বাঁধতে পারেনি। এমনকি বিসিএসের শান্ত-সুন্দর-নিরাপদ জীবনও তাঁকে আটকাতে পারেনি। তিনি বেছে নিলেন সাহিত্য, শিক্ষকতা আর চিন্তার অনিশ্চিত পথ। যাঁরা কেবল ফলাফল দেখেন, তাঁরা বুঝবেন না, এই সিদ্ধান্ত ছিল এক গভীর বিদ্রোহের নাম।
আইন পড়াতেন, কিন্তু পাঠ দিতেন জীবনের। ক্লাসরুমে দাঁড়িয়ে বলতেন, ‘ন্যায় কেবল আদালতের নয়, ন্যায়ের বাসা মানুষের ভিতরে।’ সেই ভিতরের ন্যায়ের চর্চাই ছিল তাঁর আসল অধ্যাপনা।
ইফতেখার মাহমুদ বই লিখেছেন বেশ কয়েকটি। ‘শিকড়ে শাখায় মেঘে’, ‘হে দিগ্বিদিক, হে অদৃশ্য’, ‘হুমায়ূন আহমেদের ভঙ্গি ও ভঙ্গুরতা’, ‘অনুপস্থিত’—এই বইগুলো পেয়েছে পাঠকপ্রিয়তাও। তাঁর প্রতিটি লেখা ছিল আসলে আত্মার আত্মজীবনী। তিনি যেন শব্দে শব্দে জীবন খনন করতেন। ঢাকা ওয়াকিং ক্লাবের এক অনুষ্ঠানে একবার ‘হাঁটা’ শব্দটি নিয়ে টানা ২৭ মিনিট কথা বলেছিলেন। কি বিস্ময়! একটুও পুনরাবৃত্তি নয়, কেবল হাঁটা থেকে জীবনের দিকনির্দেশ খুঁজে ফিরেছেন।
ব্রেইন ক্যান্সার যখন তাঁর শরীরকে গ্রাস করছে, তখনো তিনি নিজেকে করুণার পাত্র হতে দেননি। কারও কাছে নরম মুখে বলেননি, ‘আমি অসুস্থ’। বরং হাসিমুখে খোঁজ নিয়েছেন অন্যের। তাঁর হাসি যেন বলে দিত, কষ্ট আড়াল করে মর্যাদায় বাঁচতে শেখো। এমন মানুষের শত্রু থাকা সম্ভব নয়। ছিলও না। কিন্তু শেষ পর্যন্ত শত্রুতা করল ক্যানসার।
ইফতেখার মাহমুদ একবার লিখেছিলেন, ‘থামাতে গেলে নিজেকেই থামতে হয়। বেঁধে রাখার অজুহাতে শিকলও কিন্তু বাঁধা পড়ে থাকে।’ ইফতেখার মাহমুদ থেমে গেলেন আজ। আর চিরতরে বেঁধে ফেললেন আমাদের।
আজ হেমন্তের রোদে, গাছের ছায়ায়, পাখির ডাকের ভীড়ে ইফতেখার মাহমুদ শুয়ে আছেন। কিন্তু আমরা জানি, তিনি ঠিক আমাদের পাশেই হাঁটছেন। তাঁর একমাত্র মেয়ে মনীষা জানে, তার বাবা হারিয়ে যাননি, তিনি কেবল এক অদৃশ্য পথে হাঁটতে শুরু করেছেন।
ইফতেখার মাহমুদ এখন নীরব, কিন্তু তাঁর চিন্তা, তাঁর লেখার ভেতরকার ন্যায়বোধ, আর সেই শিশুসুলভ হাসি আমাদের সময়ের এক আলোকিত দলিল হয়ে থাকবে।
জীবন এক দীর্ঘ হাঁটা। তিনি হাঁটছিলেন। এখন তিনি বাতাস হয়ে হাঁটছেন।
লেখক: কথাসাহিত্যিক

বিশ্ব রাজনীতি কখনো কখনো ব্যক্তির হাতে বন্দি হয়ে পড়ে। তখন নীতি হারায়; প্রাধান্য পায় মেজাজ। প্রতিষ্ঠান দুর্বল হয়; ব্যক্তিত্ব ফুলে ওঠে। এই বাস্তবতা নতুন নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে তা আরও নগ্নভাবে সামনে এসেছে।
১০ ঘণ্টা আগে
একুশ শতকের তৃতীয় দশকে বিশ্বরাজনীতি এক অভূতপূর্ব সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে পশ্চিমা দেশগুলো তাদের অস্ত্রের ভান্ডার ও অর্থনীতিকে বিসর্জন দিচ্ছে। একদিকে কামানের গর্জন আর ক্ষেপণাস্ত্রের ঝিলিক যখন পরাশক্তিগুলোকে যুদ্ধের চোরাবালিতে নিমজ্জিত করছে, ঠিক তখনই হয়তো বেইজিংয়
১৮ ঘণ্টা আগে
আমরা এখন পারস্য উপসাগরের নীল জলে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশ মিলিটারি কনটিনজেন্টের একদল সামরিক কর্মকর্তা ফেরিতে করে কুয়েত থেকে ২০ কিলোমিটার দূরবর্তী ফাইলাকা দ্বীপে ভ্রমণে চলেছি। ২০১০-এর জানুয়ারি। আমাদের পূর্ব দিকে ইরান। সেই দেশ থেকে উড়ে এসে একদল সাদা সীগাল আমাদের স্বাগত জানায়।
১ দিন আগে
‘সত্যেন’ নামের আক্ষরিক অর্থ—সত্যের প্রতি নিষ্ঠাবান ব্যক্তি; যিনি সত্যকে ধারণ করেন কিংবা যাঁর কাছে সত্যই পরম আরাধ্য। আমাদের সত্যেন সেন তাঁর নামের এই আক্ষরিক অর্থের এক জীবন্ত ও মূর্ত উদাহরণ।
২ দিন আগে