স্ট্রিম প্রতিবেদক

ঈদুল ফিতরের ছুটি শুরু হতেই ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরের বাসিন্দারা। পরিবার-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ছুটছেন গ্রামের বাড়ির পথে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল থেকে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বাস কাউন্টারগুলোতে মানুষের ভিড়। কেউ পরিবার নিয়ে, কেউ আবার বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছেন। রোদে রোজা রেখেও তাঁদের মুখে ক্লান্তির ছাপ নেই; বরং বাড়ি ফেরার আনন্দই বেশি চোখে পড়েছে। এ সময় ভিন্ন ধর্মাবলম্বীদেরও অনেককেই বাড়ি ফিরতে দেখা গেছে।

ঘরমুখো মানুষেরা বলছেন, ঈদের আনন্দ ভাগ করে নিতেই তাঁরা বাড়ি ফিরছেন। বরিশালগামী মাহবুবুর রহমান বলেন, ‘টানা এক মাস রোজা রেখেছি। রোজার পরে বাবা-মাকে নিয়ে ঈদ করব—এই আনন্দের চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।’
বাসের জন্য অপেক্ষা করছিলেন মাহবুবুর রহমান নামে এক চাকরিজীবী। বরিশালে গ্রামের বাড়িতে যাবেন তিনি। ঈদযাত্রার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি স্ট্রিমকে বলেন, ‘টানা এক মাস রোজা রেখেছি। রোজার পরে বাবা-মাকে নিয়ে ঈদ করবো, এই আনন্দের চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।’
মাহবুব আরও বলেন, ‘গ্রামে পরিবার ছাড়াও বন্ধুরা আছে। বাড়ি যাওয়ার সুযোগ হয় না খুব বেশি। ঈদের জন্য অপেক্ষায় থাকি। ঈদ এলে সবার সঙ্গে দেখা হয়। এই আনন্দে সারা বছর ঢাকায় থাকা যায়।’

চাকরিসূত্রে নারায়ণগঞ্জে থাকেন মহিউদ্দিন তালুকদার। তিনি যাচ্ছেন পটুয়াখালীর কলাপাড়ায়। ভোগান্তি এড়াতে আগেই টিকিট কেটেছেন তিনি। মহিউদ্দিন বলেন, ‘অগ্রিম টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে টিকিট নিশ্চিত করেছি। ঈদে সবাই বাড়ি ফেরে, ফলে ভোগান্তি হয়। বাবা-মা, ভাই-বন্ধুদের সঙ্গে দেখা হবে—এই আনন্দটা যেন আরও বেশি হয়, তাই আগেই টিকিট কেটেছি।’
রাজবাড়ির পাংশা যাচ্ছেন মোহাম্মদ রাহাত, সঙ্গে তাঁর স্ত্রী। স্ট্রিমকে রাহাত বলেন, ‘দীর্ঘদিন পর বাড়ি যাচ্ছি। ঈদে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা হবে, সারা বছর ঢাকায় থেকে এই দিনটার অপেক্ষায় থাকি। গ্রামে আমার শৈশবের স্মৃতি, সেই স্মৃতির কাছে যাচ্ছি।’

ঈদযাত্রা তুলনামূলক স্বস্তির হলেও বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ তোলেন এই যাত্রী। তিনি বলেন, অন্যান্য সময় রাজবাড়ি যেতে শ পাচেক টাকা খরচ হয়। কিন্তু আজ একই বাসের ভাড়া চাইছে ৮০০ টাকা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। এই দীর্ঘ ছুটিতে পরিবার নিয়ে বাড়ি ফিরছেন শিবা রাণী। তিনি বলেন, ‘এমনিতে ছুটি পাওয়া যায় না। ঈদে একটু ছুটি পাই। এবারের ছুটিটা বেশ লম্বা, তাই ঢাকা না থেকে বাড়ি যাচ্ছি। আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদের আনন্দও পাওয়া যাবে।’
এদিকে, পোষা পাখি সঙ্গে নিয়েই বাড়ি ফিরছেন কিশোর ছামিউল। তিনি যাবেন নোয়াখালীর বসুরহাট। ছামিউল বলে, ‘বাড়ি চলে যাচ্ছি। পাখিটাকে রেখে গেলে ওর কষ্ট হবে, তাই সঙ্গে নিয়েই যাচ্ছি।’

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৭ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৭ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৮ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৮ ঘণ্টা আগে