স্ট্রিম প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আটজনের নামে থাকা প্রায় ২৩ কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোকের (জব্দ) আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আছাদুজ্জামান মিয়া, তার স্ত্রী ও তিন সন্তানের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ রোববার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশে জব্দকৃত সম্পদের মোট মূল্য উল্লেখ করা হয়েছে ২২ কোটি ৬৫ লাখ ৫৩ হাজার ৩৩০ টাকা।
দুদকের পক্ষ থেকে আদালতে পৃথক দুটি আবেদন পেশ করা হয়। দুদকের সহকারী পরিচালক আলিয়াজ হোসেন আবেদনে উল্লেখ করেন, সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম কাজ করছে। অনুসন্ধান চলাকালে অভিযুক্তরা যেন সম্পদ হস্তান্তর বা স্থানান্তর করতে না পারেন, সে জন্য এই ক্রোক আদেশ প্রয়োজন। অন্যথায় বিচার প্রক্রিয়া শেষে রাষ্ট্রের অনুকূলে এসব সম্পদ বাজেয়াপ্ত করা কঠিন হয়ে পড়বে। এ ছাড়া অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও আদালতকে অবহিত করা হয়।
আদালত যে সম্পদগুলো ক্রোকের নির্দেশ দিয়েছেন তার মধ্যে রয়েছে রাজধানীর গুলশানের জোয়ার সাহারা মৌজায় ১০ কাঠা জমির ওপর নির্মিত ছয়তলা ভবন, ধানমন্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট, আফতাবনগরে ছয় কাঠা জমি এবং পূর্বাচলে প্লট। এর বাইরে গাজীপুর, নারায়ণগঞ্জ ও ফরিদপুরেও তাঁদের নামে থাকা জমির সন্ধান পাওয়া গেছে।
সম্পদ ক্রোকের আদেশের তালিকায় আছাদুজ্জামান মিয়া ছাড়াও রয়েছেন তার স্ত্রী আফরোজা জামান, দুই ছেলে আসিফ শাহাদাৎ ও আসিফ মাহদিন, মেয়ে আয়েশা সিদ্দিকা, শ্যালক হাফিজুর রহমান এবং দুই শ্যালিকা পারভীন সুলতানা ও ফাতেমাতুজ্জোহরা। তবে বিদেশগমনে নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন কেবল আছাদুজ্জামান মিয়া, তার স্ত্রী এবং তিন সন্তান।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৯ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৯ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
১০ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
১০ ঘণ্টা আগে