স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিল সহজ করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ছুটির দিনেও অনলাইনে এই রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিল সহজ করতে ‘ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট’ কার্যালয়ে একটি হেল্পডেস্ক চালু করা হয়েছে।
শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই হেল্পডেস্ক খোলা থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট এবং রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-তে ছুটির দিনেও আয়কর রিটার্ন জমা দেওয়ার বিশেষ ব্যবস্থা থাকবে।
এ বিষয়ে এনবিআর সূত্র জানিয়েছে, দ্বিতীয় দফায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী নির্বাচনকে সামনে রেখে করদাতাদের সুবিধার জন্য এই সময় বাড়ানো হতে পারে। অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর আগে অনলাইনে রিটার্ন দাখিলের সময় একবার এক মাস বাড়ানো হয়েছিল, যা আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। আয়কর আইন অনুযায়ী, ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন।
সূত্র জানিয়েছে, নির্বাচন সামনে রেখে করদাতাদের আরও সুবিধা দিতে রিটার্ন দাখিলের সময় বাড়ানো হতে পারে। অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় করদাতাদের প্রস্তুতির জন্যও সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। এ কারণে সময় বাড়ানোর বিষয়টি বিবেচিত হতে পারে।
রিটার্ন জমা দেওয়ার সময় বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর বলেন, ‘সময় বাড়ানোর বিষয়টি এখনই বলা যাচ্ছে না। এটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত। যেহেতু প্রথমবারের মতো আমরা অনলাইনকে বাধ্যতামূলক করেছি, তাই এখনই কিছু বলা যাচ্ছে না।’
চলতি অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাঁদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করে এনবিআর।

সদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
৫ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে আলোচনার জন্য বিরোধীদলীয় নেতার দেওয়া প্রস্তাব নিয়ে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে। তবে এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে সংসদে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে অনির্ধারিত বিতর্ক হয়েছে।
৬ ঘণ্টা আগে
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস সংগ্রাম পরিষদের টানা দুই দিনের সর্বাত্মক কর্মবিরতির মুখে নতি স্বীকার করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। আন্দোলনের মুখে চারজন শ্রমিকের ছাঁটাই আদেশ প্রত্যাহারসহ চার দফা দাবি মেনে নিয়েছে মালিকপক্ষ।
৭ ঘণ্টা আগে
লিবিয়ায় বন্দিশালায় (গেমঘর) দালালের নির্যাতনে মাদারীপুরের দুই যুবক নিহত হয়েছেন। সপ্তাহখানেক আগে মৃত্যু হলেও তা পরিবারের কাছে গোপন রাখা হয়।
৭ ঘণ্টা আগে